RESDA ওয়েবসাইট ভিজিট এবং আমাদের সেবা ব্যবহারের সময় আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের অগ্রাধিকার। এই গোপনীয়তা নীতিমালায় ব্যাখ্যা করা হয়েছে কিভাবে আমরা আপনার তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার ও সুরক্ষা করি ।

 আমরা যেসব তথ্য সংগ্রহ করি

ক. ব্যক্তিগত তথ্য

  • নাম
  • মোবাইল নম্বর
  • ইমেইল ঠিকানা
  • জন্ম তারিখ
  • ঠিকানা
  • শিক্ষাগত যোগ্যতা
  • লিঙ্গ

পেমেন্ট তথ্য (যদি কোর্সে ভর্তি হন)

খ. প্রযুক্তিগত তথ্য

  • আইপি অ্যাড্রেস
  • ব্রাউজার টাইপ
  • ডিভাইস ও অপারেটিং সিস্টেম

কোন পেজে কতক্ষণ ছিলেন বা কী ক্লিক করেছেন

তথ্য ব্যবহারের উদ্দেশ্য

  • আপনার প্রদানকৃত তথ্য ব্যবহার করা হয়:
  • কোর্সে রেজিস্ট্রেশন ও পেমেন্ট প্রসেস করার জন্য
  • অনলাইন/অফলাইন পাঠদানের সুবিধা দেওয়ার জন্য
  • সার্টিফিকেট প্রদান ও একাডেমিক রিপোর্ট তৈরি করতে
  • নতুন কোর্স, ক্লাস টাইম, অফার ও আপডেট জানাতে
  • ওয়েবসাইটের কার্যকারিতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নে
  • আইনি বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে

আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ভাড়া বা হস্তান্তর করা হয় না।

কুকিজ এবং ট্র্যাকিং প্রযুক্তি

আমরা কুকিজ ব্যবহার করি যাতে আপনার অভিজ্ঞতা উন্নত করা যায়। এটি আমাদের জানতে সাহায্য করে আপনি কীভাবে আমাদের ওয়েবসাইট ব্যবহার করছেন।

আপনি চাইলে ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করতে পারেন, তবে এতে কিছু ফিচার কাজ নাও করতে পারে।

তথ্যের নিরাপত্তা

আপনার তথ্য সুরক্ষায় আমরা যথোপযুক্ত টেকনিক্যাল ও অর্গানাইজেশনাল পদক্ষেপ গ্রহণ করি। এতে রয়েছে:

  • নিরাপদ সার্ভার ব্যবহার
  • এনক্রিপশন
  • সীমিত অ্যাক্সেস কন্ট্রোল
  • তবে ইন্টারনেটের মাধ্যমে কোনো তথ্যের ১০০% নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তৃতীয় পক্ষের লিংক ও সেবা

আমরা কখনো কখনো পেমেন্ট গেটওয়ে বা অ্যানালিটিক্স টুল ব্যবহার করি যা তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত। তাদের নিজস্ব গোপনীয়তা নীতিমালা রয়েছে এবং RESDA এসব সাইটের গোপনীয়তা ব্যবস্থার জন্য দায়ী নয়।

আপনার অধিকারসমূহ

আপনার তথ্য সংক্রান্ত অধিকার:

আপনি জানতে পারবেন আমরা কী তথ্য সংগ্রহ করেছি

ভুল বা অসম্পূর্ণ তথ্য সংশোধন করতে পারবেন

প্রয়োজন হলে আপনার অনুমতি প্রত্যাহার করতে পারবেন

আইন অনুযায়ী আপনার তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারবেন

এমন কোনো অনুরোধ জানাতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।

শিশুদের তথ্য নিরাপত্তা

আমাদের সেবা ১৬ বছরের কম বয়সীদের জন্য নয়। আমরা ইচ্ছাকৃতভাবে শিশুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি না।

নীতিমালা হালনাগাদ

আমরা প্রয়োজন অনুসারে এই গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করতে পারি। নীতিমালার যেকোনো পরিবর্তন এই পৃষ্ঠায় প্রকাশ করা হবে।

যোগাযোগের তথ্য

যদি আপনার গোপনীয়তা নীতিমালা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, নিচের ঠিকানায় যোগাযোগ করুন:

📍 Level-19, Nafi Tower, 53, Gulshan Avenue, Gulshan-1, Dhaka-1212, Bangladesh

📞 019 72 72 62 62

📧 info@resdabd.com

🌐 https://resdabd.com